কুমিল্লা ব্যুরো:
জাতীয় পাটির সিনিয়র নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরুপ মন্তব্যের কারনে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য (কুমিল্লা) আবুল কালাম মজুমদারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম মজুমদার (কুমিল্লা) কে জাতীয় যুব সংহতির সকল পদ ও পদবী থেকে অব্যাহতি প্রদান করেছেন। গত ২৮ আগষ্ঠ এক বিজ্ঞপ্তি তাকে প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জাতীয় পার্টির কেন্দ্রিয় দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান।
বৃহস্পতিবার তিনি বলেন, আবুল কালাম মজুমদার (কুমিল্লা) প্রতিনিয়ত জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দের সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এ অশালীন ও কুরুচিপূর্ণ পোস্ট ও মন্তব্য করে যাচ্ছে। এতে জাতীয় যুব সংহতির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত আবুল কালাম মজুমদারকে জাতীয় যুব সংহতির সকল পদ ও পদবী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এ বিষয়ে আবুল কালাম মজুমদার বলেন, আমি সারা জীবন দলের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও করব। দল আমাকে বহিষ্কার করুক বা না করুক তাতে আমার কিছু যায় আসেনা। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব।
Leave a Reply