বুধবার, ১৭ Jun ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
উখিয়া রোহিঙ্গা শিবিরে ৬ কেজি গাঁজাসহ ১ রোহিঙ্গা দম্পতি আটক।

উখিয়া রোহিঙ্গা শিবিরে ৬ কেজি গাঁজাসহ ১ রোহিঙ্গা দম্পতি আটক।

এফ.করিম, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি গাঁজা সহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে।

কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)’র অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ নাইম উল হক জানান,২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১ টার দিকে এক অভিযান চালিয়ে সাড়ে ছয় কেজি গাঁজাসহ উক্ত রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়।

আটককৃতরা হল কুতুপালং রেজিস্ট্রার্ট ক্যাম্পের এফ ব্লকের ৩৩ নং শেডের ৬ নং ঘরের অধিবাসী আলী হোসেনের ছেলে দিল মোহাম্মদ (৩৮) ও তার স্ত্রী হাসিনা বেগম ৩২।

কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)’র অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ নাইম উল হক জানান,গোপন সুত্রের ভিত্তিতে এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার একেএম এমরানুল হকের নেতৃত্বে একটি চৌকষ একটি দল ধৃত দিল মোহাম্মদের ঘরে অভিযান চালায়।এ সময় ঘরের ভিতর প্লাস্টিকের ব্যাগে মোড়ানো বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এ রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়।

তিনি আরো বলেন,আটককৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com