শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হরিরামপুরে মৎস্যচাষীদের মাঝে এনএটিপি-২ প্রকল্পের আওতায় পিকআপ ভ্যান ও মৎস্য খাদ্য বিতরণ

হরিরামপুরে মৎস্যচাষীদের মাঝে এনএটিপি-২ প্রকল্পের আওতায় পিকআপ ভ্যান ও মৎস্য খাদ্য বিতরণ

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর অধীনে মৎস্য অধিদপ্তর অংগ এর আওতায় এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড ২ অনুদানপ্রাপ্ত উপ প্রকল্পের সিআইজি মৎস্যচাষিদের মাঝে পিকআপ ভ্যান বিতরণ করা হয়েছে।

আজ ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ৩ টি সিআইজি সমিতির মাঝে এই পিকআপ ভ্যান বিতরণ করা হয় ও ৫জন মৎস্যচাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি আজিম খান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিকুজ্জামান প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান ও মৎস্য দপ্তরের কর্মকর্তা, কর্মচারীদের সহযোগিতায় বাস্তবায়িত হয়।

অনুদানপ্রাপ্ত সমিতিগুলো হচ্ছে কুঠির হাট সি আই জি (মৎস্য) সমবায় সমিতি, গোপিনাথপুর উত্তরপাড়া মৎস্যচাষী সি আই জি (মৎস্য) সমবায় সমিতি ও কৌড়ি রুপালী সি আই জি (মৎস্য) সমবায় সমিতি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com