শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জামালপুরে ৮৫ হাজার মানুষ পানি বন্দি

জামালপুরে ৮৫ হাজার মানুষ পানি বন্দি

এম.শাহীন আল আমীন ,জামালপুর ।।

জামালপুরে গত ২৪ ঘন্টায় জামালপুরে যমুনা নদীর পানি বিপদসীমার ৫৯ সে, মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । উজানের ধেয়ে আসা পাহাড়ি ঢল আর বর্ষনের কারণে জামালপুরের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায়, নতুন করে আরো কিছু এলাকা প্লাবিত হয়েছে।

জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্র নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট ৫৯ সেন্টিমিটার উপর প্রবাহিত হচ্ছে। জেলার ইসলামপুর,দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ,মেলান্দহ, সরিষাবাড়ি ও বকশীগঞ্জে বন্যার পানি বৃদ্ধির ফলে ছয় উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে । পানি বন্দী হয়ে পরেছে প্রায় ৮৫ হাজার মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ ,কাঁচা পাকা সড়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।বন্ধ হয়ে গেছে বন্যা দুর্গোত এলাকার নির্মাণাধীন উন্নয়ন কাজ। এছাড়াও ভাঙ্গনের কবলে পরে ৭০/৮০টি বসতঘর বিলিন হয়ে গেছে।

জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো, নায়েব আলী জানিয়েছেন, বন্যা দুর্গতদের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় আগেই ৩৫ মেট্রিকটন চাল ও নগদ ২৭লাখ টাকা রাখা হয়েছে। এছাড়াও জেলা প্রস্তুত রাখা হয়েছে ৪শত মেট্রিকটন চাল ও নগদ ৮২ লাখ টাকা। দুর্যোগ মোকাবিলা ৮৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com