শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তাহিরপুরের বানিজ্যিক কেন্দ্র বাদাঘাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৪টি গুদাম পুড়ে ছাই

তাহিরপুরের বানিজ্যিক কেন্দ্র বাদাঘাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৪টি গুদাম পুড়ে ছাই


মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-


তাহিরপুরের বানিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ব্যবসায়ীরা জানান, বাদাঘাট বাজারের চাল পট্টিতে অবস্থিত একটি পলিথিনের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর গুদামের পাশে থাকা পৈলেনপুর গ্রামের হুমায়ুনের কাপড়ের গুদামসহ আরো দুটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় রাত আনুমানিক ২টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুন নিয়ন্ত্রনে আসার আগে পর্যন্ত ৪টি গুদামের ঘড়সহ মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। ধারনা করা হচ্ছে এই অগ্নিকান্ডের ঘঁনায় আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
বাদাঘাট বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার জানান, কয়েকটি অগ্নিকান্ডের ঘঁনায় কয়েকটি গুদামঘড় মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির জানান, বানিজ্যিক কেন্দ্র বাদাঘাটে অগ্নিকান্ডের ঘটনাটি আমি শুনেছি। ওই গলিতে থাকা ৫টি গোডাউনের মধ্যে ৪টিই পুড়ে গেছে বলে খবর পেয়েছি। আমি কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করবো। তিনি আরো জানান, এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে অগ্নিকান্ডের কারন ও ক্ষয় ক্ষতির পরিমান নির্ধারন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com