বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তানোরে হঠাৎ ভূমি অফিসে বিভাগীয় কমিশনার

তানোরে হঠাৎ ভূমি অফিসে বিভাগীয় কমিশনার


সোহানুল হক পারভেজ তানোর,(রাজশাহী) :

রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে হাজির হন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মোঃ হুমায়ুন কবীর। এসময়ে তাঁর সঙ্গে ছিলেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল। পূর্বঘোষণা ছাড়াই মঙ্গলবার বিকেলে তানোর উপজেলা ভূমি অফিসে হাজির হয়ে সেবাগ্রহীতাদের সেবার মান সম্পর্কে অবহিত হন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার উপস্থিত ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ‘হয়রানি যাতে না হয় সেভাবে কাজ করতে হবে। দুর্নীতির ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স। আমরা নিজেরাও চাই জনগণ যাতে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হয়।’ ‘হয়রানি ও দুর্নীতি এখানে থাকতে পারবে না। কর্মকর্তা-কর্মচারীদের মাইন্ড সেটআপ ও কাজের ধরন পাল্টাতে হবে’, যোগ করেন ড. মোঃ হুমায়ুন কবীর। এছাড়াও আকস্মিক পরির্দশন এভাবে চলতে থাকবে বলেও জানান তিনি।
এ সময় তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তানোর ভূমি অফিস প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর ও জেলা প্রশাসক আব্দুল জলিল।
এছাড়াও একইদিন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, তানোর পৌরসভা তহসীল অফিস ও বাঁধাইড় ইউনিয়নে আকস্মিক পরিদর্শন করেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com