সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ত্রিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২১ইং বুধবার বিকেলে ত্রিশাল কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রফেসর গোলাম ফারুক স্বপন,উপজেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক মহিউদ্দিন খান,সাবেক সহ-দফতর সম্পাদক কামরুল ইসলাম বিএসসি,মঠবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসলাম মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা মাজহারুল ইসলাম জুয়েল।এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি হুমায়ুন কবীর,শ্রমিকদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শোভা, কানিহারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসমত আলী,সাবেক শ্রমিকদল নেতা আঃ রহিম মেম্বার,যুবনেতা বুলু মেম্বার,সাবেক ছাত্রনেতা ওবায়দুল হক,রমজান আলী রবিন, হারুন-অর-রশিদ, আবুল কালাম,স্বেচ্ছাসেবক নেতা রাজরুল ওয়াহাব রাজু, যুবনেতা সাব্বির আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু ছালেম মুছা,ত্রিশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমিরুল ইসলাম,স্বেচ্ছাসেবক নেতা ইমরান মাহমুদ,মনিরুজ্জামান ফকির শুভ্র, সেলিম তরফদার,সাজ্জাদ মন্ডল, জাকারিয়া, যুবনেতা মাহবুবুল আলম পল্টন, নিয়াজ মাহমুদ,বাছির মন্ডল,ইমরুল কায়েস মিল্টন,যুবনেতা সোহাগ,নোমান,আশরাফুল, আব্দুল্লাহ আল-মুরাদ প্রমুখ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওসিনিয়র যুগ্ন-আহ্বায়ক,৬নং ত্রিশাল ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ আমিন।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন,আজ থেকে ৪৩ বছর আগে দেশের চরম ক্রান্তিলগ্নে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,বিশ্ব নন্দিত নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের মানুষ কে একদলীয় দুঃশাসনের ভয়াল গ্রাস থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ ও দেশের মানুষের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দলকে সুসংগঠিত করতে হবে।অনুষ্ঠান সঞ্চালনা করেন, ত্রিশাল উপজেলা ওলামা দলের সভাপতি শাহাদাৎ হোসেন শামীম।আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com