এম শাহীন আল আমীন, জামালপুর।।
ভুল লাইনে শার্ট ডাউন দিয়ে
জামালপুরের বকশীগঞ্জে নিলাক্ষিয়া ইউনিয়নে সাজিমারা গ্রামে পিবিএস লাইন মেরামতের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত চুক্তি ভিত্তিক লাইনম্যান সাজেদুল ইসলাম (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় চুক্তি ভিত্তিক লাইনম্যান সাজেদুল ইসলাম ১সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে মারা যায়। সাজেদুল ইসলাম ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামের সহিজলের ছেলে ।
জানা যায় , ২৪ আগষ্ট সকালে বকশীগঞ্জ পল্লী বিদ্যুতের লাইনম্যান সাজেদুল ও মোতালেব নিলাক্ষিয়া ইউনিয়নে সাজিমারা গ্রামে বিদ্যুৎ খুঁটির কাজ করতে যায়। ত্রুটি সংস্কারের জন্য সাজেদুল ৯ নম্বর লাইনে উঠে। কিন্তু দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তি ৯ নম্বর লাইন শার্ট ডাউন না দিয়ে ৮ নম্বর লাইন শার্টডাউন দেয়। ফলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় লাইনম্যান সাজেদুল। পরে আহত সাজেদুলকে বকশীগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে প্রথমে তার দুই হাত কেটে ফেলা হয়। তার পরেও সাজেদুলের জীবন রক্ষা হয়নি।
৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১ সেপ্টেম্বর দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় সাজেদুল ইসলাম মারা যায়।
Leave a Reply