মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে গলা কেটে প্রবাসীর স্ত্রীকে হত্যা

সাভারে গলা কেটে প্রবাসীর স্ত্রীকে হত্যা

সোহেল রানা,সাভার(ঢাকা):

সাভারে ঘরে ঢুকে রুমা (২৭) নামের এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি তার বাবার বাড়িতে একাই সেমি পাকা বাড়ির একটি কক্ষে থাকতেন।
বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) ভোর রাতে সাভারের দক্ষিণ রাজাশন এলাকার সার্ভ স্কুল  সংলগ্ন তার বাবার বাড়িতে এঘটনা ঘটে।
নিহত রুমা সাভারের ওই এলাকার মহিউদ্দিন মোল্লার মেয়ে। তার স্বামী মোবারক হোসেন দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন। এ সুবাদে বেশির ভাগ সময় তার একমাত্র সন্তান নিয়ে তিনি তার বাবার বাড়িতেই থাকতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে রুমা যথারীতি খেয়ে ঘুমিয়ে পড়ে। প্রতিদিন সে ভোরে ঘুম থেকে উঠতো। কিন্তু আজ না ওঠায় তার ঘরে যায় পরিবারের সদস্যরা। এসময় তার রক্তভরা দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। 
অপরদিকে সাভারের সবুজবাগ এলাকার একটি বাড়ি থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক তাহমিদুল প্রতিবেদককে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে। একই সাথে হত্যাকান্ডের কারন ও হত্যাকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com