কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকালে নগরীর ধর্মসাগর পাড় কার্যালয়ে কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রিয় ত্রান পূর্নবাসন সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন ।
কোতয়ালী থানা বিএনপির সভাপতি এডভোকেট আলী আক্কাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপি নেতা আমীরুজ্জামান আমীর, কোতয়ালী থানা বিএনপির সাধারন সম্পাদক রেজাউল কাইয়ূম, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা জামান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান, মহিলা দলের সভাপতি সাকিনা লতিফ, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আতাউর রহমান ছুটি।
সভায় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতার্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply