শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডাকাতির প্রস্তুতিকালে ধরা খেল ২ ডাকাত

ডাকাতির প্রস্তুতিকালে ধরা খেল ২ ডাকাত


নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর হাতিয়াতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করেছে র‌্যাব-১১।

আটককৃতরা হলো, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর গজারিয়া ৭ নম্বর ওয়ার্ডের আবুল কালাম ওরফে কালোন বেপারীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম (৩৭) এবং হাতিয়ার চর কিং ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের আব্দুল হকের ছেলে সোহরাব উদ্দিন (৩২)।

বুধবার (১ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে হাতিয়া উপজেলার চরগাসিয়া বার আউলিয়ার বাজারস্থ রনজিত চন্দ্র দাসের এমকে ফার্মেসীর সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় আরো ৫-৬ জন পালিয়ে যায়।

র‌্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান,, নিয়মিত অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় ২টি দেশীয় তৈরী এলজি , শটগানের ৩ টি কার্তুজ , নগদ ৭হাজার ৫শত টাকা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা পরস্পর যোগসাজসে ঘটনাস্থল এলাকায় অবৈধ অস্ত্রশস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়েছিল ।

তিনি আরও জানান, এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com