উৎফল বড়ুয়া, সিলেট:
সিলেট জেলা বিএনপির আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিএনপি প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল ভালো অর্জনের সাথে শহীদ জিয়া ও বিএনপি অতপ্রোতভাবে জড়িত।
দেশে যখনই কোন দুর্ভোগ নেমে এসেছে তখনই জিয়াউর রহমান ও বিএনপির নেতৃত্বেই তা মোকাবেলা হয়েছে। বাংলাদেশ, শহীদ জিয়া ও বিএনপি এক ও অভিন্ন। যতদিন বাংলাদেশ নামক রাষ্ট্র বিশে^র বুকে ঠিকে থাকবে, ততদিন জিয়াউর রহমানের নাম ও বিএনপি ঠিকে থাকবে। কোন দেশপ্রেমিক জিয়ার কৃতিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে না। যারা মুক্তিযুদ্ধকে পুঁজি করে জাতিকে বিভ্রান্ত করতে চায় তারা ইতিহাসের আস্থাকুড়ে নিক্ষিপ্ত হবে।
বক্তারা আরো বলেন, ১৯৭৫ সালে দেশের রাজনৈতিক পটপরিবর্তনে যখন জাতি গভীর সংকটে সেই ক্রান্তিলগ্নে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জাতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষায় জিয়াকে দেশ পরিচালনার নেতৃত্বে আসীন করে। শহীদ জিয়া বাকশালের পরিবর্তে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে আওয়ামীলীগও এদেশে রাজনীতি করার সুযোগ পায়। সুতরাং আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দের মুখে শহীদ জিয়াকে নিয়ে সমালোচনা শোভা পায় না।
বুধবার বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।
জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে, জেলা আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সলের সঞ্চালনায় নগরীর সোবহানীঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহবায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, মঈনুল হক চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মাজহারুল ইসলাম ডালিম, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ, বিএনপি নেতা ডা: আব্দুল গফুর মঈনুল হক, লায়েস আহমদ, জেলা মহিলা দলের সভানেত্রী সালেহা কবির শেপি, আব্দুল মালেক, আব্দুল লতিফ খান, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ফরিদ আহমদ, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য লিটন আহমদ, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি, যুগ্ম সম্পাদক দুলাল রেজা, মো: আব্দুল্লাহ, রফিয়ান আহমদ সবুজ, আবুবকর সিদ্দিকী।
বিএনপি নেতা ইলিয়াস মেম্বারের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আজির উদ্দিন চেয়ারম্যান, আব্দুল হাকিম চৌধুরী, জালাল উদ্দিন চেয়ারম্যান, কামরুল হাসান শাহীন,সুরমান আলী, লিলু মিয়া, আব্দুস সবুর, আল মামুন খান, হাবিবুর রহমান হাবিব, এডভোকেট আহমদ রেজা, তফজ্জুল হোসেন, শাহ মাহমুদ আলী, মো: শাহপরান, ছালিক আহমদ চৌধুরী, এনামুল হক মাক্কু, হেলাল আহমদ, সিরাজ উদ্দিন, ইসলাম উদ্দিন, নজরুল হোসেন, মনিরুল ইসলাম তুরন, আজাদ মেম্বার, আখতার হোসেন জাহেদ, আতাউর রহমান, মুহিবুর রহমান মহিব, আশরাফুল আলম বাহার, শাহ আব্দুল মুকিত, আব্দুল হাই মাসুক, আতাউর রহমান আতা, ডা: এনামুল হক, জসিম উদ্দিন, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, ফুরকান আলী, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম রুমেল, মাহফুজউস সামাদ, আলী আহমদ আলম, মকসুদুল করিম নোহেল, রেজওয়ান আহমদ, ওসমান গনি, মতিউর রহমান আফজল, বাবর আহমদ রনি, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, আব্দুল করিম তাজুল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইমাম উদ্দিন, সৈয়দ সরওয়ার রেজা, রজব আহমদ, জাহাঙ্গীর মিয়া, সদস্য জাকির হোসেন, দুলাল আহমদ, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জীবন, মহিলা দল নেত্রী পলিনা রহমান, ফাহিমা চৌধুরী কুমকুম, মিলি বেগম, আম্বিয়া বেগম, ছাত্রদল নেতা কামরান আহমদ, সুহেদুল ইসলাম সুহেদ, জাবেদুর রহমান, আফজাল হোসেন, রেদওয়ান আহমদ, সজিবুর রহমান, জামাল আহমদ, রুবেল আহমদ শান্ত, খালেদুর রহমান সানি, জয়নাল আবেদীন রাহেল প্রমূখ।
সভায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
সভায় প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক এমপি খন্দকার আব্দুল মালিক, মরহুম এম এ হক, সাবেক এমপি দিলদার হোসেন সেলিম সহ মৃত্যুবরণকারী সিলেটের সকল নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় ও মাগফেরাত কামনা করা হয়।
এছাড়া সভা থেকে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান দাবী করা হয়। অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়।
সভাপতির বক্তব্যে কামরুল হুদা জায়গীরদার বলেন, প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্রকামী জনতার আশ্রয়স্থল হিসেবে বিএনপি কাজ করে আসছে। দলের এই দুর্দিনে জাতিকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব বিএনপিকে পালন করতে হবে। আওয়ামীদের চ্যালেঞ্জ মোকাবেলায় দলকে পূনর্গঠন করে জাতীয় ঐক্যমত গড়ে তোলাই হোক প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গিকার। শহীদ জিয়ার পরিবার ও বিএনপিকে নিয়ে সমালোচনা করে আওয়ামীলীগ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে যাচ্ছে।
Leave a Reply