শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে নব প্রতিষ্ঠিত সাধ্বী মাদার তেরেসা গীর্জা পরিদর্শন

সাভারে নব প্রতিষ্ঠিত সাধ্বী মাদার তেরেসা গীর্জা পরিদর্শন

সোহেল রানা,সাভার(ঢাকা):

সাভার উপজেলার সদর ইউনিয়নের দেওগাঁও এর নব প্রতিষ্ঠিত ক্যাথলিক সম্প্রদায়ের সাধ্বী মাদার তেরেসা গীর্জা পরিদর্শন করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মাকারিয়াস দাস।

বুধবার(১ সেপ্টেম্বর) বিকেলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রশিদ সঙ্গীও ফোর্স সহ তিনি গির্জা পরিদর্শনে যান।

প্রথমে সেখানে মহান সাধু আন্তনি,সাধ্বী মাদার তেরেসা,সাধু জোষেফ ও মুক্তিদাতা যীশুকে শ্রদ্ধা জানান মাকারিয়াস দাস। পরে খ্রিস্টান সম্প্রদায়ের শান্তির জন্য অংশ নেন একান্ত প্রার্থনায়। নিজ ধর্মের প্রতি পরম শ্রদ্ধাশীল তিনি।

প্রার্থনা শেষে পুরো গির্জা ঘুরে দেখান সাধ্বী মাদার তেরেসা গির্জার উদ্যোক্তা ও দাতা সদস্য শিপু পরিমল কস্তা।

এ সময় মাসারিয়াস দাস বলেন, সাধ্বী মাদার তেরেসা সর্বদায় শান্তি ও ভালোবাসার কথা ব্যক্ত করেছেন। তিনি নিপীড়িত বঞ্চিত মানুষের মাঝে দৃশ্যমান যীশুকে খুঁজে পান। তার দর্শন ও আলোর অভিমুখী পথযাত্রার আলোকে আজকের এই পরিদর্শন। মানুষ ভালোবাসা ও শান্তিটাকে বুকে লালন পালন করুক এবং শ্রী যীশুর উপস্থিতি অন্তরে অনুভব করুক। এটাই হোক বর্তমানের প্রত্যাশা।

উল্লেখ্য, সাভারের ধরেন্ডা,কমলাপুর,রাজাসন, দেওগাঁওয়ে প্রায় সাত হাজার খ্রিস্টান সম্প্রদায়ের বসবাস। দেওগাঁও গ্রাম থেকে ধরেন্ডা মিশন প্রায় তিন কিলোমিটার দূরবর্তী হওয়ায় বয়স্ক ও শিশুদের কথা চিন্তা করে ২০১২ সালে গীর্জা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন শিপু পরিমল কস্তা। পরে স্থানীয় ফাদার আলবার্ট রোজারিও এর আহবানে উদ্যোক্তা শিপু পরিমল কস্তা, অপু উজ্জল ভিসেন্ট কস্তা, নিপু চার্লস, জেমস কস্তা, সুবাস ড্যানিয়েল কস্তা, দিলীপ কস্তা, প্রভাত কস্তা ও পল কস্তা ১৩ শতাংশ জমি দান করেন। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে গীর্জার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০২১ সালের ২৫’শে জুন গীর্জার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আর্চ বিশপ বিজয় ডি ক্রুজ। বর্তমানে প্রতি মঙ্গলবার বিকেলে এবং মাসের শেষ রবিবারে স্থানীয় দুই পুরোহিতের পরিচালনায় ৪ থেকে ৫ শত গ্রামবাসী উপাসনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com