শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীতে ৫ কেজি গাঁজাসহ সাবিনা আক্তার (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাসুদ রানার নির্দেশে ৩১ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় এসআই মো.জিয়ারুল হক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার দুবলাগাড়ী জুনদহ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের উপর চলন্ত যানবাহন তল্লাশী অভিযান পরিচালনা করেন।
এসময় যাত্রীবাহী বাস তুহিন ইন্টারপ্রাইজ তল্লাশি করে একটি ট্রাভেলস ব্যাগ থেকে একটি পোটলায় উক্ত পরিমাণ গাঁজা উদ্ধারসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
মাদক ব্যবসায়ী সাবিনা আকতার বগুড়া জেলার কাহালু উপজেলার হারলাতা দুর্গাপুর গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার কামারপাড়া এলাকার আব্দুর রশিদের স্ত্রী বলে জানা যায়।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান,এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply