শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :
গাইবান্ধার সদর উপজেলা সদরের নশরতপুরে মানসিক ভারসাম্যহীন অসহায় সেলিমকে সদাইসহ দোকানঘর ও নগদ অর্থ উপহার দিয়ে মানবিকতার পরিচয় দিলেন গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে ১লা সেপ্টেম্বর বুধবার সকালে সদর উপজেলার গণ উন্নয়ন কেন্দ্র অফিস সংলগ্ন নশরতপুরে মানসিক ভারসাম্যহীন ( বর্তমানে সুস্থ) অসহায় কর্মহীন সেলিমকে তার বাসার পাশে ফিতা কেটে সদাই পাতি নামে গালামালসহ দোকান ঘর উদ্বোধন করেন গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
সেই সাথে তাকে আর্থিক সহায়তা প্রদান করেন ।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদুর রহমান, গাইবান্ধা ট্রাফিক ইনচার্জ নূর আলম সিদ্দিক, ট্রাফিক সার্জেন্ট তৌহিদুল ইসলাম ,টিএসআই রেজা, ইউপি সদস্য জাবেদ আলী, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি গৌতমাশিস গুহ, সমকালের জেলা প্রতিনিধি উজ্জ্বল চক্রবর্তী, দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা, বৈশাখী টিভির প্রতিনিধি এস,এম বিপ্লব ইসলাম, এস,এ টিভির প্রতিনিধি কায়সার প্লাবন, দৈনিক খবরপত্র প্রতিনিধি আমিনুর রহমান সহ এলাকাবাসীবৃন্দ।
পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন জেলা পুলিশ তাদের সরকারী কাজের পাশাপাশি বিভিন্ন মানবিক কাজ করে থাকেন এবং তা অব্যাহত আছে।
তারই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে তাকে এই সহযোগিতা করা হয়েছে।
তিনি আরো বলেন ২০২০ সালের ৮ই জুন বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকের মাধ্যমে জানতে পারি সেলিম নামে একজন মানসিক প্রতিবন্ধী রয়েছে এবং শিকলে বাধা।
চিকিৎসার অভাবে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। পরে ১৫ জুন পাবনায় মানসিক হাসপাতালে জেলা পুলিশের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করলে ৪ মাস চিকিৎসাধীন থাকার পর স্বাভাবিক জীবনে ফিরে আসে সেলিম ।
এবং সেলিম যেন ভালভাবে জীবিকা নির্বাহ করতে পারে সে জন্য তাকে মালামালসহ দোকানঘর ও নগদ অর্থ উপহার প্রদান করা হয় ।
Leave a Reply