রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুবি উপাচার্যের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন না ধরার অভিযোগ

কুবি উপাচার্যের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন না ধরার অভিযোগ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের ফোন নাম্বার ব্লক করে রাখা ও ফোন রিসিভ না করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রায় দশজন সাংবাদিকের সাথে কথা বলে বিষয়টি জানা যায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী তার দায়িত্বের শেষ সময়টুকু পার করছেন। শেষ মুহূর্তে যাতে কোন ধরনের ঝামেলার সম্মুখীন হতে না হয় সে জন্য সাংবাদিকদের মোবাইল নম্বর ব্লক করে রেখেছেন। ভিন্ন ভিন্ন নম্বর দিয়ে তার সাথে যোগাযোগ করা হলেও পরিচয় পাবার পর সেসব নাম্বারে আর ফোন ধরেন না তিনি।

এ বিষয়ে ডেইলি অবজারভারের কুবি প্রতিনিধি সাজ্জাদ বাসার বলেন, উপাচার্য স্যার এতো বড় দায়িত্বশীল জায়গায় থেকে নিজ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের নাম্বার ব্লক দিয়ে সাংবাদিকতায় অসহযোগিতা করছেন বলে আমি মনে করি। তিনি কয়েকজনকে ব্লক দিয়েছেন, আবার কারো কারো ফোন ধরেন না। বিশ্ববিদ্যালয়ের মতো মুক্ত জায়গায় সাংবাদিকদদের এমন অসহযোগিতাপূর্ণ আচরণ কখনো ভালো কিছুর ইঙ্গিত দেয় না।

সময় টিভির কুবি প্রতিনিধি রিদওয়ানুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে সংবাদের বক্তব্যের জন্য উপাচার্যের নাম্বারে যোগাযোগ করে উপাচার্য স্যারকে পাইনা। দায়িত্বশীল জায়গা থেকে সাংবাদিকতায় এমন অসহযোগিতাপূর্ণ আচরণ আশা করিনা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাংবাদিকদের ফোন না ধরার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক নেতৃবৃন্দ। এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ কিশোর বলেন, উপাচার্য স্যার দায়িত্বশীল জায়গায় থেকে কীভাবে সাংবাদিকদের ব্লক দেন তা আমার বোধগম্য নয়। বিভিন্ন সময়ে বিতর্কিত কাজের দ্বায় এড়াতেই হয়তো তিনি সাংবাদিকদের ফোন নাম্বার ব্লক দেন ও ফোন রিসিভ করেন না।

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, যাদের নাম্বার আমার কাছে সেইভ করা আছে তাদেরটা আমি ধরি। দুনিয়ার মানুষ ফোন করে তদবির করে এতগুলা তো আমার পক্ষে ধরা সম্ভব না।

সাংবাদিকদের নাম্বার ব্লক দেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কোন ব্লক আমি করি নাই। দরকার হলে আমাকে একটা ম্যাসেজ করে দিতে বইলো। না হলে আননোন হলে দুনিয়ায় মানুষের ফোন ধরা তো সম্ভব না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com