রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় নাইট কোচে ডাকাতি চালক নিহত

গাইবান্ধায় নাইট কোচে ডাকাতি চালক নিহত

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জের চম্পাগঞ্জ হাইস্কুলের সামনে ডাকাতের অস্ত্রের আঘাতে মনজু মিয়া (৪৫) নামের এক বাস চালক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সুপারভাইজার ও হেলপার। 
  ১ লা সেপ্টেম্বর বুধবার  দুপুরে পীরগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। বাস ও সুপারভাইজার-হেলপার থানা হেফাজতে রয়েছে। নিহত বাস চালক মনজু মিয়া ঢাকার মিরপুরের বাসিন্দা।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী হানিফ এন্টারপ্রাইজে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। যাত্রী বেশে ৫ সদস্যের ডাকাত দল গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের অদূরে চকশোলাগাড়ি (বিটিসি) নামক স্হানে ডাকাতি শেষে নেমে যায়। ডাকাতদল গাড়ি নিয়ন্ত্রণে নিয়ে রংপুরের শঠিবাড়ী পর্যন্ত ডাকাতি করে শঠিবাড়ীর পাম্প থেকে বাস ঘুরিয়ে নিয়ে আবার ঢাকা অভিমুখে আসার পথে সাদুল্লাপুরের ধাপেরহাট-পলাশবাড়ীর মাঝামাঝি রংপুরের পীরগঞ্জ থানার কাবিলপুর ইউনিয়নের চম্পাগঞ্জের চকশোলাগাড়ী নামকস্থানে মহাসড়কে গাড়ি রেখে পালিয়ে যায়।

উক্ত পরিবহনের হেলপার জানায়, গত ৩১ আগষ্ট সন্ধ্যা সাড়ে ছয়টায় ৩০ জন যাত্রী নিয়ে পঞ্চগড়ের উদ্দেশ্য ঢাকা থেকে ছেড়ে আসে হানিফ এন্টারপ্রাইজ। ডাকাতরা সাদুল্লাপুরের ধাপেরহাটের পীরগঞ্জের সীমানায় এসে রাত ৩টার দিকে বাসের নিয়ন্ত্রণ নেয়ার জন্য প্রথমে চালককে আঘাত করলে রাস্তার মাঝে গাড়ী ঘুরিয়ে নেওয়া চেষ্টা করে। ডাকাতদল আবারও সজোরে চালকের কাঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গাড়ি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর ডাকাতদল ডাকাতি করতে করতে শঠিবাড়ী পর্যন্ত চলে আসে।  পরে আহত চালক মনজু মিয়াকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। আহত সুপারভাইজার তৈমুর পঞ্চগড়ের আটোয়ারী এলাকার তরিকুল ইসলামের ছেলে। হেলপার বুলবুল মিয়া পলাশবাড়ী উপজেলার নুরপুর গ্রামের মৃত খাজা মিয়ার ছেলে।
 পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সরেস চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com