এফ.করিম, উখিয়া প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ায় করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
১ অক্টোবর (বুধবার) সকাল ১১ টায় কার্যকর ও জবাবদিহি মূলক স্হানীয় সরকার প্রকল্পের আওতায় উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ অনুষ্টানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে যুক্ত হন এবং এ কর্মসূচির উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশ আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী৷ স্থানীয় সরকারের উপ পরিচালক (উপ-সচিব) শ্রাবন্তী রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, রাজাপালং ইউপি সচিব সমির দাশ, ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, সালাহ উদ্দিন, সরওয়ার কামাল পাশা, ইকবাল বাহার, আব্দুল হক,আব্দুর রহিম, মীর শহিদুল ইসলাম,নুরুল কবির, মোঃ শাহজান, মহিলা ইউপি সদস্য খুরশিদা বেগম, কমরুনেছা, শামশুন্নাহার, গ্রাম পুলিশসহ ও আরো অনেকে।
এ সময় প্রধান অতিথি বলেন, করোনা মহামারি মোকাবেলায় সরকার প্রতি নিয়ত যা করার প্রয়োজন তা করে যাচ্ছে। এ কারণে এ মহামারী মোকাবিলায় আমরা সফল হয়েছি। আল্লাহর অশেষ রহমতে বিশ্বের অন্যান্য দেশের মত পরিস্হুিতি আমাদের দেশে হয়নি।তাই তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সরকারি কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি ও সচেতন মহলকে করোনা মোকাবিলায় আরো আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান।
Leave a Reply