বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
হাটহাজারীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৭।

হাটহাজারীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৭।

মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের হাটহাজারীতে একই দিনে পৃথক পৃথক সময়ে পাগলা কুকুরের কামড়ে এক শিশু, ছয় নারীসহ দশজন পুরুষ আহত হয়েছে।

উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে মঙ্গলবার দুপুর থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত পাগল কুকুরটি এদিক সেদিক ছুটাছুটিতে ১৭ জনকে কামড়ে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত করে।

স্থানীয়রা পাগলা কুকুরের আক্রমণ থেকে উদ্ধার করে আহতদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে হঠাৎ একটি পাগলা কুকুর ছুটে এসে রাস্তা ঘাটে যেখানে যাকে পেয়েছে কামড়াতে শুরু করে। এভাবে দক্ষিণ দিক থেকে লোকজনকে কামড়িয়ে পাগলা কুকুরটি উত্তর দিকে ছুটে যায়। দুপুর থেকে রাত পর্যন্ত ওই কুকুরটির কামড়ে শিশুসহ ১৭ জন আহত হয়।

আহতরা হলেন, ঋতু আক্তার (২১), সুমাইয়া আক্তার (২), মুক্তা আচার্য(১৮), নিশু আক্তার (১১), হারুন (৬০), নাদিয়া সৈয়দ(১২), সীমা আক্তার (১১), আনিছা (৬), এহসান(১৪), মো.মামুন(৩০), মো.মাসুম (৮), তানবীর(৭), মোহসনা (৪৪), আবদুল হামিদ (৬), মারুফ হোসেন (৮), সালমা (১৫), জয়নাল আবেদীন (২৫)।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ শামীম বলেন, দুপুর থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত মির্জাপুর এলাকার কুকুরের কামড়ে আহত ১৭ জন কে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে ভ্যাকসিন সরবরাহ করা হয় বলে জানান ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com