মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নওগাঁয় অস্ত্র ও মাদকসহ কুখ্যাত ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁয় অস্ত্র ও মাদকসহ কুখ্যাত ব্যবসায়ী গ্রেফতার


অন্তর আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ


নওগাঁয় অস্ত্র ও মাদকসহ আব্দুল গফফার নাম এক কুখ্যাত ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাতে জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাঁ-পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গফফার ওই গ্রামের জহির সোনারের ছেলে । আজ বেলা ১১টায় শহরের ডিবি পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি নেতৃত্বে এসআই মিজানুরসহ সঙ্গীয় ফার্সসহ ওই গ্রাম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশ পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি, ৫৩ বাতল ফন্সিডিল ও মাদক বিক্রির ২লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে । তার বিরুদ্ধে বদলগাছী থানায় চোরাচালান ও অস্ত্র আইন মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার আরো বলেন, গফফার বিভিন্ন সময় ভিন ভিন নাম ব্যবহার কর অস্ত্র ও মাদক ব্যবসা করতো । তার বিরুদ্ধে জেলা বিভিন্ন থানায় চোরাচালান ১২টি, অস্ত্র মামলা ১টি ও মাদক আইন ১টি মামলা আছে ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতী, ডিবির ওসি কেএম শামছুজ্জামানসহ পুলিশেরর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com