বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুক্তিযুদ্ধের চেতনা হত্যায় জড়িতদের বিচার সময়ের দাবি : এমপি শাওন

মুক্তিযুদ্ধের চেতনা হত্যায় জড়িতদের বিচার সময়ের দাবি : এমপি শাওন

গাজী তাহের লিটন, ভোলা:

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছিল ৭১’র পরাজিত শক্তি, কিছু বিপথগামী সামরিক অফিসাররা। কমিশন গঠন করে প্রকৃত ষড়যন্ত্রকারী ও ৭৫ এবং ২১ আগস্টের খুনিদের বিচারের আওতায় আনা এখন সময়ের দাবি।

মঙ্গলবার বিকেলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতার শাহাদাতবার্ষিকী পালনের মাসব্যাপী কর্মসূচির সমাপনি উপলক্ষে লালমোহন পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপি শাওন আরও বলেন, জাতির পিতাকে হত্যার ঘটনায় পর্দার আড়ালে থেকে যারা গুটি কয়েক উচ্চাবিলাসী, বিপথগামী সামরিক কর্মকর্তাদেরকে সাহস জুগিয়েছিল, যেসকল সিনিয়র অফিসাররা জাতির পিতাকে হত্যার জন্য জুনিয়রদেরকে নীলনকশা এঁকে দিয়েছিল, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।
পেীরসভা আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম বাদল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদারসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com