শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড পুলিশ লাইন্স মাঠে প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগষ্ট মঙ্গলবার অনুষ্ঠিত মাস্টার প্যারেডে গাইবান্ধা জেলা পুলিশের শিক্ষানবীস সহকারী পুলিশ সুপার (প্রশাসন) মোঃ সোহেল রানা প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন।
অভ্যন্তরীণ শৃঙ্খলা,কর্মদক্ষতা ও পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির সাথে সাথে স্বচ্ছতা ও জবাবদিহিতার মুল হাতিয়ার হলো মাস্টার প্যারেড।
গাইবান্ধা জেলার পুলিশ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হওয়া সুসজ্জিত উক্ত কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
উক্ত মাস্টার প্যারেড শেষে রিজার্ভ অফিস, রেশন স্টোর, ডি-স্টোর, সি-স্টোর, অস্ত্রাগার ও মটরযান শাখা পরিদর্শন করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
Leave a Reply