বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মানব প্রেমী প্রদীপ এল দাসের জন্মদিন আজ

মানব প্রেমী প্রদীপ এল দাসের জন্মদিন আজ

সোহেল রানা,সাভার(ঢাকা):

সাভারে কর্মরত পঞ্চগড়ের কৃতি সন্তান দি খ্রিষ্টান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড সাভার শাখার সহকারি ম্যানেজার প্রদীপ এল দাসের ৪৫তম জন্মদিন আজ ৩১ আগস্ট।

১৯৭৬ সালের এই দিনে পঞ্চগড় জেলার আটোয়ারী থানার তোড়িয়া ইউনিয়নের কিসমত দাপ খ্রিস্টান পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

মানুষের কর্মসংস্থান তৈরিতে, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে, গরীব ও অসহায় শিক্ষার্থীদের দেশ ও বিদেশে উচ্চ শিক্ষা লাভ করার সুযোগ করে দেওয়া সহ নানা সামাজিক, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং নানা জনকল্যাণে নিয়োজিত মানব প্রেমী খ্যাত প্রদীপ এল দাসের জন্মদিনে দোয়া,ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময় করেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুবিধাভোগী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অজস্র শুভ কামনা ও প্রীতি শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।

বড় ভাই প্রদীপ এল দাসকে তার কর্মস্থল দি খ্রিষ্টান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড সাভার শাখায় শরীরে হাজির হয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক(ইন্টেলিজেন্স) মাকারিয়াস দাস।

প্রদীপ এল দাস ছোট বেলা থেকেই লেখাপড়ায় ও সামাজিক কাজে মনোযোগী ছিলেন। প্রাথমিক শিক্ষা জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত নিজেকে অগণিত সামাজিক কাজে নিয়োজিত করেছেন এবং খ্রিস্টান সম্প্রদায়ের মান উন্নয়নে ভূমিকা পালনের জন্য নন্দিত হয়েছেন তিনি।

সিমন দাস ও খ্রিষ্টীনা দাস দম্পতির চার সন্তানের মধ্যে সেজো সন্তান প্রদীপ এল দাস। ২০১৫ সালে বাবা সিমন দাস পরলোকগমন করেন।

মানব প্রেমী প্রদীপ এল দাস আটোয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করে দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুলে মাধ্যমিক,ঢাকার নটরডেম কলেজে উচ্চ মাধ্যমিক,রাজধানীর সরকারি বাংলা কলেজে বি কম,ধানমন্ডির ইবাইস ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন।

মানব প্রেমী এই মানুষটির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার সফলতার পেছনে বড় ভূমিকা পালনকারী গর্ভ ধারিণী মা,বাবাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মানুষের জন্য কাজ করার অন্যতম অনুপ্রেরণার উৎস আমার স্ত্রী এবং পুলিশ কর্মকর্তা ছোট ভাই এবং বড় দুই বোন ও দুই সন্তান আমার কাছে সৃষ্টিকর্তার দেওয়া আশীর্বাদ। এছাড়াও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে দি খ্রিষ্টান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড। সেই লক্ষ্য অনুযায়ী সাভার শাখায় দায়িত্ব পালন করে আসছি। সহকারি ম্যানেজার হিসেবে বেছে নিয়ে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট পঙ্কজ গিলবার্ট কস্তার ব্যাপক প্রশংসা করে তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com