ইসমাইল হোসেন চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনা চাটমোহর বিভিন্ন ব্যস্ততম সড়কে দুর্ঘটনাপ্রবন এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে। এ দুর্ঘটনা রোধে চাটমোহর যুব সোসাইটি দুর্ঘটনাপ্রবন স্থান গুলো চিহ্নিত করে সাইনবোর্ড স্থাপন করে আসছে। একই সাথে বিভিন্ন সময় দেখা যায় রাস্তার দুই পাশে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছে। এবং চাটমোহর হরিপুর, হান্ডিয়ালসহ বিভিন্ন রোডের দই পাশে আম,জাম কাঠাল,লিচুর বীজ করেন।
আরো দেখা যায় চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে তারুণ্যের আলো ও চাটমোহর যুব সোসাইটি বওশা রোডর দুই পাশে বৃক্ষরোপণ করতে দেখা যায়।এমন কি প্রতিবন্ধী নারীকেও ছাগল বিতরণ করেছেন চাটমোহর যুব সোসাইটি। এবং মৃত্যু কিশোরের দাফন-কাফনের আর্থিক ব্যাবস্থা করেন।
চাটমোহর যুব সোসাইটি সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শেখ জাবের আল-শিহাব, সহ-সভাপতি মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক শারজিল হাসান মানিক, দপ্তর সম্পাদক হুমায়ূন আহমেদ সজিব , প্রচার সম্পাদক মেহেদী হাসান মুন্না, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক, সদস্য মোঃ সাগর হোসেন প্রমূখ।
আগামী দিনগুলোতেও চাটমোহর যুব সোসাইটি বিপদগ্রস্তদের পাশে থাকবে বলে জানা যায়।
Leave a Reply