সাকিব আল হাসান
রৌমারী(কুড়িগ্রাম):
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে স্বাধীনতার মুক্তাঞ্চলখ্যাত রৌমারী থেকে প্রকাশিত হাতে লেখা সাপ্তাহিক পত্রিকা ‘অগ্রদূতের ৫০বছর পূর্তি উপলক্ষে এক ভ্রাম্যমাণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ
মঙ্গলবার ( ৩১ আগষ্ট ) দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ প্রদর্শনীর উদ্বোধন করেন। ।এর আগে সকালে পত্রিকাটির মোড়ক উন্মোচন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে উত্তরবঙ্গ যাদুঘর। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। উত্তরবঙ্গ যাদুঘরের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এসএম আব্রাহাম লিংকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়াম্যান শেখ আব্দুল্লাহ, বে-সরকারী সংস্থা সলিডারিটির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এসএম হারুন অর রশীদ লাল, খুলনা গণহত্যা যাদুঘরের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম বাবলু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু। এ ছাড়াও সশরীরে উপস্থিত হতে না পেরে মোবাইলে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব ও বরেণ্য সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব।উত্তরবঙ্গ যাদুঘর’র বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এসএম আব্রাহাম লিংকন বলেন, আজিজুল হকের সম্পাদনায় প্রকাশিত অগ্রদূত পত্রিকাটি মহান মুক্তিযুদ্ধে রৌমারী এবং সমগ্র দেশের গৌরব গঁাথার অংশ। উত্তরবঙ্গ যাদুঘর ‘অগ্রদূত’পত্রিকাটির দূর্লভ সকল কপি ও রৌমারী রণাঙ্গনের অন্যান্য কতিপয় ছবি নিয়ে প্রথম বারের ভ্রাম্যমাণ প্রদর্শনীর আয়োজন করে। এতে রৌমারীর সাধারণ জনগনসহ নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধে মুক্তাঞ্চলখ্যাত রৌমারীর গৌরব গাঁথা ইতিহাস সমপর্কে জানতে পারবেন।
Leave a Reply