সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বগুড়ার সান্তাহারে ঘনঘন বিদ্যুতের লোডশেডিং, নাজেহাল সান্তাহার পৌরবাসী

বগুড়ার সান্তাহারে ঘনঘন বিদ্যুতের লোডশেডিং, নাজেহাল সান্তাহার পৌরবাসী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার সান্তাহারে ঘনঘন বিদ্যুৎ আসা যাওয়ায় লোডশেডিং-এ অতিষ্ঠ সান্তাহার পৌরবাসী। বিদ্যুৎ সংকটে তীব্র গরমে জনজীবনে নেমে আসছে ভোগান্তি আর অসহ্য যন্ত্রনা। পাশাপাশি বিঘ্ন হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। তবে কি কারণে এ লোডশেডিং-এ বিষয়ে বিদুৎ বিভাগের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
গরম বাড়ার সাথে সান্তাহারে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। রাতদিন মিলিয়ে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। আর একটু ঝড়-বৃষ্টিতেই ঘন্টার পর ঘন্টা বন্ধ রাখা হয় বিদ্যুৎ সংযোগ।
এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যায় কয়েকগুণ । পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা। সব মিলিয়ে বিদ্যুৎ বিভ্রান্তি নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে সান্তাহারের জনজীবন। বিদ্যুতের এই করুন অবস্থায় ক্ষুব্ধ নাগরিক সমাজ। সান্তাহারে বিদুৎ না থাকা কালীন সময়ে বিদুৎ বিভাগের সকল নাম্বার বন্ধ থাকছে এতে ক্ষুব্ধ এলাকাবাসী। এই বিষয়ে নেসকো লিমিটেড সান্তাহার অফিসের (বিক্রয় ও বিতরন বিভাগ) নির্বাহী প্রকৌশলীন সঙ্গে মুঠোফোনে (০১৭১৩৮৫০৭২১, ০১৭৫৫৫৮২৩২৪) একাধিকবার যোগাযোগ করলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com