শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আশুলিয়ায় শোক দিবসের খাবার নিয়ে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি

আশুলিয়ায় শোক দিবসের খাবার নিয়ে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি

সোহেল রানা, সাভার (ঢাকা):

সাভারের আশুলিয়ায় কৃষক লীগের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে খাবার বিতরনের সময় চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। খাবার বিতরণের সময় নেতাকর্মীরা হুড়োহুড়ি করায় বিতরণকারীরা এঘটনা ঘটনায় বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার এলাহী কমিউনিটি সেন্টারে শোক সভা শেষে খাবার বিতরণের সময় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটে নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন জাতীয় কৃষক লীগ আশুলিয়া থানা কমিটি। অতিথি, আমন্ত্রিত অতিথিসহ প্রধান অতিথির বক্তব্য শেষে সকলের মাঝে খাবার বিতরণ শুরু হয়। এসময় খাবার না পেয়ে বিতরণকারীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে নেতাকর্মীদের। পরবর্তীতে বিতরণকারীরা নেতাকর্মীদের লক্ষ্য করে চেয়ার ছুড়তে থাকেন। এসময় নেতার্মীসহ আমন্ত্রিত লোকজন ছোটাছুটি করতে থাকেন এবং তাদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।

প্রতক্ষদর্শী মাসুম বলেন, আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠান শেষে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর খাবার বিতরণ শুরু হয়। এসময় খাবার বিতরণকে কেন্দ্র করে বাকবিতন্ডা ও চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। অন্যান্য লোকজন ভয়ে দৌড়ে ছোটাছুটি করতে থাকে। অনেকেই আবার খাবার না নিয়েই চলে যান।

এব্যাপারে জাতীয় কৃষক লীগ আশুলিয়া থানা কমিটির সভাপতি মহসিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করে বন্ধ করে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com