গাজী তাহের লিটন, ভোলা:
উপকূলীয় জেলা ভোলার সমুদ্র মোহনায় জেলেদের জালে ১০টি ফ্লাইং ফিশ বা পাখি মাছ ধরা পড়েছে। প্রতিটি মাছের ওজন ২০ থেকে ২৫ কেজি।
সোমবার (৩০ আগস্ট) দুপুরে ভোলা সদর উপজেলার শিবপুরের ভোলার খাল মৎস্যঘাটে মাছগেুলো বিক্রি করা হয়।
ওই ঘাটের আড়তদার মো. জাকির হোসেন সংবাদমাধ্যমকে জানান, গতকাল (রবিবার) রাতে ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনায় জেলেদের জালে ওই ১০টি মাছ ধরা পড়ে। আজ দুপুরের দিকে মাছগুলো ডাকের মাধ্যমে প্রায় ২৫ হাজার টাকায় বেপারিদের কাছে বিক্রি করা হয়।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, আমার জানামতে ভোলা জেলায় এই প্রথম জেলেদের জালে এই মাছ ধরে পড়েছে। এই মাছকে ফ্লাইং ফিশ বা স্পিড ফিশ বলে। গ্রামের মানুষ এটিকে পাখি মাছ বলে।
তিনি আরও জানান, এগুলো মূলত গভীর সমুদ্রের দ্রুতগতির মাছ। এই মাছ মানবদেহের জন্য উপকারী বলেও দাবি করেন তিনি।
Leave a Reply