কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কুমিল্লা জেলা কার্যালয এ অনুষ্ঠানের আয়োজনে করে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট (কুমিল্লা ও চাঁদপুর ) অঞ্চলের ট্রাস্টি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডাক্তার প্রান গোপাল দত্ত।
কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল পাল।
অনুষ্ঠানে ধর্মীয় আলোচক ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি পাল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লিটন চন্দ্র দাস।
Leave a Reply