সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মিঠামইন থেকে মরিচখালী উড়াল সড়ক নির্মাণের ভূমি অধিগ্রহণ ও পুনবার্সন বিষয়ে অংশীজনদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মিঠামইন থেকে মরিচখালী উড়াল সড়ক নির্মাণের ভূমি অধিগ্রহণ ও পুনবার্সন বিষয়ে অংশীজনদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত


দিলোয়ার হোসাইন নানক, কিশোরগঞ্জ প্রতিনিধি:


কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদর থেকে সেনানিবাস হয়ে করিমগঞ্জ উপজেলার মরিচখালী বাজার এর পশ্চিম সংযোগ স্থাপনকারী এলিভেটেড এক্সপ্রেসওয়ে /উড়াল সড়ক নিমার্ণের সম্ভাবনা সমীক্ষা ও বিস্তারিত নকশা প্রণয়ন শীর্ষক প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও পুনবার্সন পরিকল্পনা বিষয়ে অংশীজনদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (৩১ আগস্ট সকাল সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ সেতু কতৃপক্ষের আয়োজনে করিমগঞ্জ উপজেলার মরিচখালী বাজার সংলগ্ন এ সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ -৩(তাড়াইল-করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য মো:মুজিবুল হক চুন্নু।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক,সেতু বিভাগের সচিব আবু বকর ছিদ্দিক।কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম সভাপতিত্বে সভায় এছাড়া ও আলোচনা সভায় বক্তব্য দেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম(বার),করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো:আনোয়ার হোসেন মোল্লা সুমন,নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল কদ্দুস ভূইঁয়া,গুনধর ইউপি চেয়ারম্যান নাজমুল সাকির নূরু শিকদার সহ রাজনৈতিক নেতাকর্মীরা।উড়াল সড়ক নিমার্ণ কাজের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এসময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অতি:দায়িত্বে)মো:আবু রিয়াদ,করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:মমিনুল ইসলাম,আওয়ামী লাীগ নেতা আমিরুল ইসলাম খান বাবলু,গুনধর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তানভীর আহম্মেদ রিপন,গুনধর ইউনিয়ন গণতন্ত্রী পার্টির সহ সভাপতি হেদায়েত উল্লাহ,জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংবাদিক ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।হাওর এক সময় পশ্চাৎপদ ও অবহেলিত ছিল। হাওরের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নয়নে তিনি নিজে মিঠামইন থেকে মরিচখালী ১১ কিলোমিটার উড়াল সেতুর জন্য সম্ভাব্যতা যাচাই বিস্তারিত নকশা প্রণয়ন সমীক্ষা কাজে সহযোগিতা করছেন বলে এমপি তৌফিক তার বক্তব্য বলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com