বাদল হোসাইন সখীপুর(টাংগাইল)প্রতিনিধিঃ-
শরিফুল ইসলাম (৪৫)। তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক। কয়েক দিন আগে তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ে করেন। ওই নারী শরিফুলের দুঃসম্পর্কের এক চাচার স্ত্রী ছিল। ওই বিয়েকে কেন্দ্র করে একটি মহল শরিফ ও দলের (আ’লীগ) বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালায়। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন আ’লীগ। মঙ্গলবার সকালে সখীপুর প্রেসক্লাব কার্যালয়ে ইউনিয়ন আ’লীগের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম রফিক লিখিত বক্তব্য পাঠ করেন।
বক্তব্যে তিনি বলেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম দুই বছরের তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ে করেন। ওই নারী তাঁর দুঃসম্পর্কের এক চাচার স্ত্রী ছিল। সেই নারীকে বিয়ে করায় একটি মহল শরিফ ও দলের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালায়। এ ঘটনায় ইউনিয়ন আ’লীগ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এ বিষয়ে শরিফুল ইসলাম বলেন, আমাদের বিয়েটি পারিবারিক ও ধর্মীয় মোতাবেক হয়েছে। বিয়েকে কেন্দ্র করে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। দল ও আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ভিত্তিহীন বানোয়াট ও মিথ্যা সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে ওই ইউনিয়নের সবকয়টি ওয়ার্ডের আ’লীগ, যুবলীগ, ও কৃষকলীগ এর অঙ্গ সংগঠনের সভাপতি ও সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply