মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার; আহত ২০

শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার; আহত ২০

আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি
মংগলবার, ৩১শে আগষ্ট, ২০২১

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের কুলচারা গ্রামে সামাজিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে বজলুর রহমান, সেলিম বিশ্বাস, হুজুর আলী বিশ্বাস, সবুর মিয়া, সোহাগ বিশ্বাস, জাইবার বিশ্বাস, নুজদার আলী বিশ্বাস, আখের আলী, নান্নু বিশ্বাস, রুস্তম আলী, খলিল বিশ্বাস, মোদাচ্ছের আলী, হাকিম বিশ্বাস, সবেদ আলীসহ অন্তত ২০ জন।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম আমাকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই গ্রামের পান্নাফ মোল্লা ও সেলিম বিশ্বাসের সমর্থকদের মাঝে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার ওই গ্রামের পান্নাফের সমর্থক কেদার আলী সাথে সেলিমের সমর্থক মামুদ আলী জমি কেনা-বেচা নিয়ে বাক-বিতন্ডা হয়।

এরই জের ধরে আজ মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকূপা থানা পুলিশ সুত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com