রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তানোরে রাসায়নিক সারের কৃত্রিম সংকট!

তানোরে রাসায়নিক সারের কৃত্রিম সংকট!

সোহানুল হক পারভেজ তানোর (রাজশাহী:

তানোরে খরিপ-২ মৌসুমে ইউরিয়া এবং নন ইউরিয়া টিসপি (ট্রিপল সুপার ফসফেট) এবং এমওপি (মিউরেট অফ পটাশ) সারের সংকট দেখা দিয়েছে। খুচরা বাজারে সারের দোকানে এসব সার পাওয়া যাচ্ছে না। কোথাও পাওয়া গেলে তা কেজিতে ৫-১০ টাকা বেশী দিয়ে কিনতে হচ্ছে।
রোপা আমন চাষীরা জানান, এখনই তাদের ইউরিয়া সারের সবচেয়ে বেশী প্রয়োজন, তা না হলে আমন ফসল বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
সার সংকটে রোপা আমন প সবজিসহ আগাম শীত-কালীন শাক-সবজি এবং মৎস চাষ ব্যহত হচ্ছে। কোথাও যমুনা ইউরিয়া পাওয়া যাচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ৯ জন বিসিআইসি (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন)-এর সার ডিলার রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বছরে তিনটি মৌসুমে কৃষকের চাহিদা বিবেচনা করে সারের চাহিদা দিয়ে থাকেন এবং সে অনুযায়ী সার বরাদ্দ দেওয়া হয়। তবে স্থানিয় কৃষকগণের অভিযোগ, এক শ্রেণীর ডিলার যমুনা ইউরিয়া ও উন্নতমাণের ডিএপি-টিএসপি উত্তোলনের পর মিলগেটে কালোবাজারে বিক্রি করে দেয়।
এছাড়াও মোকাম থেকে সার নিয়ে আশার পর কৃষি বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে গুদামজাত করার কথা থাকলেও তানোরে তা মানা হয় না। যে কারণে ডিলারগণ সহজেই কালোবাজারি করতে পারে। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম বলেন, উপজেলায় সারের কোনো সংকট নেই। তিনি বলেন, কোনো ডিলারের বিরুদ্ধে সুনিদ্রিষ্ট অভিযোগ পেলে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com