রবিবার, ১৪ Jun ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মাধবপুরে ২৯টি চোরাই মোবাইলসহ আটক-৩!

মাধবপুরে ২৯টি চোরাই মোবাইলসহ আটক-৩!

নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর বাজারে একটি মোবাইল ফোনের দোকানের সামনে অভিযান চালিয়ে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের ২৯ টি অ্যান্ড্রয়েড চোরাই মোবাইলসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে তেলিয়াপাড়ায় (হরষপুর) পুলিশ ফাঁড়ির সদস্যরা।

পুলিশ জানায়,গত (৩০ আগষ্ট) সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে এএসআই জিয়া উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার জগদীশপুর বাজারে অভিযান পরিচালনা করে একটি ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ২৯টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইলসহ তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার
আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের মোঃইদন মিয়ার ছেলে আরমান হোসেন (২৭) ও তার ছোট ভাই মারুফ হোসেন (২৫) একই জেলার নাসিরনগর উপজেলার সিংহ গ্রামের শচীন্দ্র মন্ডলের ছেলে বাবুল মন্ডল(২৪)।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের
বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com