রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শহীদ জিয়ার বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে লক্ষ্মীপুরে আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ

শহীদ জিয়ার বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে লক্ষ্মীপুরে আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ


মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে লক্ষ্মীপুরে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মঙ্গলবার সকালে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অগ্রসেনানী, মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টর কমান্ডার ( জেড ফোর্সের অধিনায়ক) বীর উত্তম মেজর জিয়াউর রহমানের বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমানের মৃত্যুর ৪০ বছর পর তাকে নিয়ে টানা হেঁচড়ার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর জেলা সিনিয়র আইনজীবী মোহাম্মদ শামছুল আলম, এডভোকেট হাসিবুর রহমান, এডভোকেট সৈয়দ ফখরুল আলম নাহিদ, এডভোকেট তোফাজ্জল হোসেন, এডভোকেট মহসিন কবির স্বপন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম শাহীন, এডভোকেট শিপন, এডভোকেট আমজাদ, এডভোকেট সোহেল মাহমুদ, অ্যাডভোকেট হুমায়ুন কবির প্রমুখ।

এডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ আইনজীবী ফোরাম লক্ষীপুরের বিক্ষোভ-সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমেদ ফেরদাউস মানিক।

বক্তারা এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com