রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে প্রতিবন্ধীদের ত্রাণ দিয়ে ছবি তুলে ফিরিয়ে নেওয়ার অভিযোগ

সাভারে প্রতিবন্ধীদের ত্রাণ দিয়ে ছবি তুলে ফিরিয়ে নেওয়ার অভিযোগ

সোহেল রানা, সাভার (ঢাকা):

সাভারের আশুলিয়ায় প্রতিবন্ধীদের ত্রাণ দিয়ে ছবি তোলার পর ত্রাণ ফিরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৩০ আগস্ট) দুপুরে সাভার কলেজ মাঠে ঢাকা জেলা যুবলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এমন কান্ডে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষে সাভার যুবলীগের আয়োজনে শোকসভা ও ত্রাণ বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ আমন্ত্রিত রাজনৈতিক ব্যক্তিবর্গের বক্তব্য শেষে ত্রাণ বিতরণ করা হয়। ৫ কেজি চাল, ৫ কেজি আলু, তেল ১ লিটার, ডাল ১ কেজি, পেঁয়াজ ২ কেজি ও লবন আধা কেজি ত্রাণের প্যাকেজ বিতরণের জন্য আগেই দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে এক ধরনের কার্ড বিতরণ করা হয়। তবে কার্ড নিয়ে অনুষ্ঠানে আসলেও ত্রাণ পাননি প্রতিবন্ধীরা। ছবি তুলে ত্রাণ ফিরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন কার্ডধারী প্রতিবন্ধী।

প্রতিবন্ধী জহুরা বলেন, আমাদের ত্রাণ দেওয়ার কথা বলে যুবলীগ নেতা মিজান কার্ড দিয়েছেন। পরে আজ সকাল থেকে ত্রাণের জন্য এসে বসেছিলাম। আমরা প্রতিবন্ধী হওয়ায় নেতারা আমাদের ত্রাণ দেওয়ার কথা বলে সামনে নিয়ে বসান। আমাদের হাতে ত্রাণ দিয়েছিল। পরে সাংবাদিকরা ছবি তোলার পর আমাদের হাত থেকে ত্রাণের প্যাকেট নিয়ে আবার রেখে দেয়। যারা ত্রাণের প্যাকেট হাত থেকে নিয়ে রেখে দিয়েছে তারাও নেতা, কিন্তু আমরা চিনি না।

পঞ্চাশোর্ধ্ব প্রতিবন্ধী জয়নাল বলেন, আমাদের আগেই কার্ড দেওয়া হয়েছে। কার্ড থাকলেও ত্রাণ দেয়নি ওরা। ত্রাণ যদি নাই দেবে তাহলে কার্ড দিয়ে আমাদের এখানে ডেকে নিল কেন। আমরা খুব কষ্ট পেয়েছি।

এ রকম আরও কয়েকজন অভিযোগ করে বলেন, ছবি তুলেই হাত থেকে ত্রাণ কেড়ে নেওয়া হয়েছে। আমরা প্রতিবন্ধী, আমাদের ত্রাণ না দিয়ে সক্ষম লোকদের ত্রাণ দেওয়া হয়েছে। আমরা শেষ পর্যন্ত ছিলাম। শেষে আমাদের বলেছে আর ত্রাণ নেই।

এ ব্যাপারে ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজান ঢাকা পোস্টকে বলেন, আমরা উপহার বিতরণের পর বিতরণকৃত কার্ডগুলো ছিঁড়ে ফেলিনি। কার্ডধারীদের সঙ্গে অনেকেই এসেছেন, তারা উপহার নেওয়ার পর কার্ড তাদের সঙ্গে আসা লোকজনকে দিয়ে দেন। তাছাড়া আমি নিজেই প্রতিবন্ধীদের সামনে নিয়ে উপহারের প্যাকেট বিতরণ করেছি। প্রায় ৪০টি চেয়ার ফাঁকা ছিল। উপহার নেওয়ার লোক ছিল না। তারপরও যদি কেউ না পেয়ে থাকে তাদের আমার অফিসে পাঠিয়ে দেন। আমি আরও বেশি করে দিয়ে দেব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com