রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলের নড়াগাতিতে ৩০০ পিচ ইয়াবাসহ যুবক আটক

নড়াইলের নড়াগাতিতে ৩০০ পিচ ইয়াবাসহ যুবক আটক

মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:

নড়াইলের নড়াগাতি থানাধীন পাটনা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ৩০০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ মাদক কারবারি কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। সোমবার ৩০ আগস্ট বিকেলে- হৃদয় লস্কর (২৫),নামে ওই যুবক কে ইয়াবা ও টাকাসহ হাতেনাতে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস অফিসার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় নড়াগাতি থানাধীন পাটনা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে আসামী- হৃদয় লস্কর (২৫) কে ৩০০ পিচ ইয়াবা ও নগদ নয় হাজার সাতশত (৯,৭০০) টাকাসহ আটক করেন,এবং আরেক আসামী মো: তরিকুল ইসলাম (৩৫) পালিয়ে যায়। আটককৃত হৃদয় লস্কর (২৫) থানার পাটনা গ্রামের বিধান লস্কর এর ছেলে এবং পলাতক মো: তরিকুল ইসলাম (৩৫) একই গ্রামের জাফর খানের ছেলে।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মাহফুজুর রহমান, বিষয়টি নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে পাটনা এলাকায় অভিযান চালিয়ে আসামীকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করেছি তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে,এবং পলাতক তরিকুল ইসলাম কে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com