রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে ভাসমান জীবন তরী ছয়মাসে এগারো হাজারের অধিক রোগীকে সেবাপ্রদান

ঝালকাঠিতে ভাসমান জীবন তরী ছয়মাসে এগারো হাজারের অধিক রোগীকে সেবাপ্রদান

মো.নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠিতে বাংলাদেশে প্রথম ভাসমান হাসপাতাল করোনা পরিস্থিতির মধ্যেও ৬মাসে ১১হাজার ৩২৪জন রোগীকে চক্ষুসহ বিভিন্ন রোগের সেবা প্রদান করেছেন। গত ১ মার্চ থেকে আগস্ট মাস ২০২১ পর্যন্ত ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে কালেক্টরেট স্কুলের সামনে নোঙ্গর করে সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই রোগীদের মধ্যে ২৯৬জন রোগীকে ছানী অপারেশন করে লেন্স বসানো হয়েছে। নাক-কান-গলার ৫৭জন রোগীকে ও জন্মগত ঠোঁট-তালুকাটা ৪৫জন রোগীকে প্লাস্টিক সার্জারী করা হয়েছে। ৬২জনকে সহায়ক সামগ্রী ও ৫০জনকে ভিজিও থেরাপী দেয়া হয়। এর পাশাপাশি গ্রামাঞ্চলের ৭৫ ধাত্রীকে ও ৭৪জন শিক্ষক এবং কমিউনিটি লিডারদের সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হয়েছে।

ভাসমান হাসপাতালটি আগামী তিন মাস পর্যন্ত এখানে অবস্থান করবে বলে হাসপাতাল প্রশাসক মোঃ আলাউদ্দিন জানিয়েছেন। তিনি আরও জানান, ৪জন চিকিৎসক, ৪জন নার্সসহ ৪২জন স্টাফ রয়েছে। এই হাসপাতালে প্যাথলজি ও ডিজিটাল এক্সরেসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে। অপারেশন যোগ্য রোগীদের রাখার জন্য ১০টি বেড রয়েছে।

বড় আকারের অপারেশনের জন্য ঢাকা থেকে চিকিৎসক আসেন এবং রোগীদের প্রয়োজন হলে অন্য হাসপাতালে নেয়ার জন্য ভাসমান হাসপাতালে নিজস্ব অ্যাম্বুলেন্স সেবা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com