সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দীর্ঘ ১২ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

দীর্ঘ ১২ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

এ.কে.এম.মুজাহিদুল ইসলাম,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ-

সংযোগ বন্ধের দীর্ঘ ১২ ঘণ্টার ব্যবধানে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। চুয়াডাঙ্গার উথলী রেলস্টেশনের কাছে ৫টি জ্বালানি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়,খুলনার সঙ্গে রাজধানী ঢাকা ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচলের একমাত্র রেলপথ ।

আজ সোমবার (৩০ আগস্ট) সকাল ৮টায় পাকশী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। এবং দুপুর ১২টার দিকে মেইন লাইনটি সচল করে, লাইনচ্যুত ৩টি জ্বালানি তেলবাহী ট্যাংকার উদ্ধার করে রেল কর্তৃপক্ষ ।

জীবন নগর উপজেলার উথলী রেলস্টেশনের কর্মরত স্টেশন মাস্টার মোহাম্মদ আলী বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পাস করানোর জন্য একটি জ্বালানি তেলবাহী ট্যাংকার রাত ১টা ১৫ মিনিটে উথলী রেলস্টেশনের লুপ লাইনে দাঁড় করানো হলে।অন্যদিকে সুন্দরবন পার হয়ে গেলে জ্বালানি তেলবাহী ট্রেনটি যাত্রা শুরু করলে স্টেশনের পশ্চিম হোম সিগন্যালের কাছে ট্রেনটির ৫টি জ্বালানি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়।

এ সময় এই রুটে ট্রেন চলাচল শিথিল হয়ে যায়। তারপর দীর্ঘ ১২ ঘন্টা রেল সংযোগ বন্ধের মধ্যে দিয়ে,পাকশী থেকে উদ্ধারকৃত জেট রিলিফ ট্রেন একটি একটি করে জ্বালানি তিনটি ট্যাংকার উদ্ধার করে মেন লাইন সচল করতে সক্ষম হন।

এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন,পাকশী ডিভিশনের প্রধান পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। তিনি আরো জানান, সমস্ত কিছু খতিয়ে দেখা হবে বলে এই প্রত্যাশা রাখেন। এবং এই ট্রেনটি ৩০টি জ্বালানি তেলবাহী ট্যাংকার নিয়ে খুলনা হতে নাটোরোর উদ্দেশ্যে যাচ্ছিল

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com