এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর
ইউনিয়নের তুলশীগঙ্গা সন্যাসতলী ঘাটে ডুবে যাওয়া প্রতিবন্ধী যুবকের
মৃতদেহ স্হানীয়রা উদ্ধার করেছে। গত কাল রবিবার সকালের দিকে তুলশীগঙ্গা
নদীর সন্যাসতলী ঘাটে ডুবে যাওয়া প্রতিবন্ধী জাহানুর ইসলাম ডিপজলের লাশ
উদ্ধার করেছে স্হানীয়রা। গতকাল ফায়ার সার্ভিসের ডুবুরীদল অনেক
খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেলে আজ সোমবার সকালে স্হানীয়রা তার
মৃতদেহ উদ্ধার করে। প্রতিবন্ধী জাহানুর ইসলাম ডিপজল জিয়াপুর গ্রামের
আবুল কালামের ছেলে। এ বিষয়ে স্হানীয় ইউপি চেয়ারম্যান মশিউর রহমান
শামীম, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply