কুমিল্লা ব্যুরো:
ক্লিন কুমিল্লা, গ্রীন কুমিল্লা,স্বাস্থ্যবিধি মেনে চলুন, পরিস্কার- পরিচ্ছন্ন থাকুন, বেশি বেশি মাছ চাষ করি- বেকারত্ব দূর করি ও আপনার চারপাশ পরিস্কার রাখুন, পরিবেশ বাঁচান এই শ্লোগানে জেলা প্রশাসন কুমিল্লার উদ্যোগে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় এবং জেলায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার নগরীর কাপ্তান বাজারের দেড়শত বছরের পুরানো ঐতিহ্যবাহি ‘কার্জন কুটির পুকুর’ সংস্কারের কার্যক্রমের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন, পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক শওকত আরা কলিসহ অন্যান্যরা।
এছাড়াও কুমিল্লা মহানগরের টমছম ব্রীজ এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে ”ক্লিন কুমিল্লা, গ্রীন কুমিল্লা” শিরোনামে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এতে সহযোগিতা করেন কুমিল্লা সিটি কর্পোরেশন ও বিডি ক্লিন কুমিল্লা। এ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
Leave a Reply