শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধিঃ
মুজিব বর্ষের অঙ্গিকার-পুলিশ হবে জনতার, এই স্লোগানকে সামনে রেখে, এবং শোক থেকে শক্তি শোক থেকে জাগরণ, চিন্তায় ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট- এর সকল শহিদের আত্বার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ১ নং বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (৩০ আগষ্ট) দুপুরে মেট্রোপলিটন তাজহাট থানা ১ নং বিট পুলিশিং কমিটির উদ্যোগে মর্ডান পাবলিক স্কুল মাঠে শোক দিবসের দোয়া মাহফিল ও বিট পুলিশিং কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন অপরাধ বিভাগের সহাকরী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তাজহাট থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান প্রধান। ১৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইমাদ মিয়া সভাপতিত্বে ও পিএসআই আল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১নং বিট পুলিশিং কমিটির ইনচার্জ এস আই সুলতানা রশিদ, সহকারী ইনচার্জ এএসআই আব্দুর রশিদ, মাহিগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রউফ, মর্ডান মোড় মটর শ্রমিক নেতা হাবীবসহ প্রমূখ।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাজহাট থানাধীন বিট পুলিশিং কমিটির পুলিশ, ১৫ ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকার রাজনৈতিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশের আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট- এর সকল শহিদের আত্বার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply