মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বগুড়া আদমদীঘিতে এক জাতির শ্রেষ্ঠ বীর সন্তানের ইন্তেকাল ঃ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বগুড়া আদমদীঘিতে এক জাতির শ্রেষ্ঠ বীর সন্তানের ইন্তেকাল ঃ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোঃ সজীব হাসান , আদমদীঘি ( বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পাহালোয়ান পাড়ার ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ পাহালোয়ান রবিবার দিবাগত রাতে ১২ টায় বার্ধক্যজনিত কারণে তার নিজ বাসভবনে মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০ ) বছর। মৃত্যুকালে তিনি , ৩ ছেলে, ১ মেয়ে, সহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও রণাঙ্গনের সহযোদ্ধাদের রেখে শেষ বিদায় নিয়ে পরপারে চলে গেলেন। সোমবার বাদ জোহর তাহার গ্রামের বাড়ি পাহালোয়ান পাড়ায় পুলিশের একদল চৌকস সদস্য গার্ড অফ অনার প্রদর্শনের পর আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায় এবং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু ও তাহার সহযোদ্ধারা মরহুমের কফিনে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বাদ জোহর নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি পাহালোয়ান পাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ এর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা পরিষদের সদস্য এস এম জাহিদুর বারী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, সাবেক ডেপুটি কমান্ডার আবির উদ্দিন, সাবেক সহকারী কমান্ডার আজিজার রহমান, বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, জাতীয় বাংলাদেশ বুলেটিন পএিকার সাংবাদিক সজীব হাসান শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল জলিল জোয়ারদারের ছেলে আকরাম হোসেন জোয়ারদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com