বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সীতাকুণ্ডে ট্রেন সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ

সীতাকুণ্ডে ট্রেন সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ

সীতাকুণ্ড প্রতিনিধিঃ


চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে অবৈধ রেলক্রসিংয়ের সময় বিকল হওয়া একটি পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে ।

সোমবার (৩০ আগস্ট) বেলা ১২ টার সময় উপজেলার এয়াকুব নগর এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। তবে, এ ঘটনায় কোন হতাহতের ঘটেনি বলে নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, পৌর সদরের এয়াকুব নগর এলাকায় অবৈধ লেভেল ক্রসিংয়ে বিকল হয়ে যাওয়া পিকআপটিকে চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস প্রচণ্ড ধাক্কা দেয়। পিকআপটি দুমড়েমুছড়ে গেলেও কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে তারা জানান।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে রেললাইনে উঠে যাওয়ায় একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এসময় চলন্ত রেলের ধাক্কায় মিনি পিকআপ ভ্যানটি দুমড়েমুছড়ে যায়। পরে দুর্ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌছে। এরপর স্থানীয়দের সহযোগিতায় পিকআপ ভ্যানটি অন্যত্রে সরিয়ে নেয়া হয়েছে। ঘটনার পর ওই পিকআপ ড্রাইভার পালিয়ে গেছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা স্নেহশীষ দাশ গুপ্ত বলেন, চলন্ত ট্রেনের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি সরিয়ে নেয়া হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। এই ঘটনা তদন্তের জন্য সহকারী পরিবহণ কর্মকর্তা মো: মনিরুজ্জামানকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com