রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উৎসব পালিত

ঝালকাঠিতে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উৎসব পালিত


মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উৎসব র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার ৩০ আগষ্ট’২১ সকালে পৌর শহরের পোষ্ট অফিস সড়কের শ্রীশ্রী মদন মোহন আখড়াবাড়ী মন্দির প্রাঙ্গনে আলোচনা অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। 
আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা আমু বলেন, দেশকে এগিয়ে নিতে ও দেশে শান্তি অটুট রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের সহযোগীতায় বাংলাদেশকে বিশ্ব দরবারের কাছে সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে। 
উৎসব অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মোঃ শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, মুক্তিযোদ্বা সংসদ জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, হিন্দু বৈদ্য খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি অমল কৃষ্ণ দাস।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কর্মকার এবং সংগঠনটির সাংগঠনিক সম্পাদক অলোক সাহার সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসীম কুমার সাহা।
এর আগে সকালে সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের পৃথক ব্যানার নিয়ে খন্ড খন্ড র‍্যালী নিয়ে ভক্তরা অনুষ্ঠানস্থলে আসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com