আল নোমান শান্ত দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুৎ কতৃপক্ষের অবহেলায় বিদ্যুতায়িত হয়ে মোঃ কিতাব আলী(৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার চন্ডীগড় ইউনিয়ন পাইকুড়া গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা একই গ্রামের মৃত মাহমুদজানের পুত্র।
স্থানীয়রা জানায়, নিহত বৃদ্ধা কিতাব আলী তার গরুর জন্য বাশ পাতা কাটতে বাড়ির পাশেই একটি বাশঝাড়ে যায়। বাশঝাড়ের মধ্যে দিয়ে বিদ্যুতিক তাড় ছিলো, বিদ্যুতিক তাড়ের সাথে বাশ লেগে থাকায় বাশ কাটার এক পর্যায়ে বাশে বিদ্যুৎ প্রবাহিত হয়ে ঘটনা স্থলে মৃত্যু হয় কিতাব আলীর। পাশেই একজন এ দৃশ্য দেখে চিৎকার করে আশপাশের লোকজন ছুটে আসে এবং সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ,দীর্ঘ সময় ধরে বিদ্যুতিক তাড়ের আশপাশের থাকা লম্বা গাছপালা না কাটায় গাছের ডাল পালা লম্বা হয়ে তাড়ের সাথে লেগে রয়েছে। বিদ্যুৎ কতৃপক্ষের তদারকি না থাকায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয়রা। এছাড়াও প্রায় সময় বৃষ্টির সময় বাতাসে বিদ্যুতিক তাড়ের সাথে ডাল-পালা পৃষ্শে আগুন এর সৃষ্টি হয়।
Leave a Reply