রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার

শিশির খাঁন, সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি:-

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ আগস্ট) ও রোববার (২৯ আগস্ট) দিনে ও রাতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, নারায়নগঞ্জের রূপগঞ্জের চানপাড়া গ্রামের আকবর আলীর ছেলে মিঠু আলী (২৫) ও একই গ্রামের মজিবুর রহমানের ছেলে মো: সাগর (১৯) এবং ফেনীর মেহেদীপুরের মুনাফ ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৪০)।

ভাঙ্গা থানার পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) আবুল কালাম আজাদ জানান, একটি অভিযোগের ভিত্তিতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করি। এই অজ্ঞান (প্রতারক) পার্টির সদস্যরা মহিলাদের টার্গেট করে তাদের নিকট বিভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন ধরনের প্যাকেট ধরিয়ে দেয়। আর ওই প্যাকেট সাথে সাথে মহিলার জ্ঞান হারিয়ে তাদের পরিহিত সকল স্বর্ণালঙ্কারসহ টাকা পয়সা হাতিয়ে নেয়। আমরা অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করি।

আটককৃতদের রবিবার (২৯ আগস্ট) বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, এই প্রতারকেরা ধনী ও প্রবাসী মহিলাদের টার্গেট করে বিভিন্ন ধরনের প্যাকেট ধরিয়ে দিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নেয়। তাদের হাতিয়ে নেওয়া অজ্ঞান পার্টির আত্মসাতকৃত ৩ ভরি স্বর্ণও উদ্ধার করা হয়।

এই বিষয়ে ভাঙা থানা পুলিশের অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান বলেন, কিছুদিন আগে আমরা অভিযোগ পাই কিছু অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে স্বর্ণালঙ্কার হারিয়েছে। এর বিশেষ কৌশল অবলম্বন করে মহিলাদের টার্গেট করতো। এই প্রতারণা চক্রের সক্রিয় তিন সদস্য কে ঢাকার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। তৎক্ষনাক এই বিষয়ে অভিযান পরিচালনা করতে বলি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com