সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাতীয় পার্টির সহ সভাপতি এখন যুবলীগের সাধারণ সম্পাদক!

জাতীয় পার্টির সহ সভাপতি এখন যুবলীগের সাধারণ সম্পাদক!

সাকিব আল হাসান
রৌমারী(কুড়িগ্রাম) :


কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের জাতীয় পার্টির সহ সভাপতি থেকে ইউনিয়ন যুবলীগের কমিটিতে সাধারণ সম্পাদকের পদ পান মোঃ মোজাফফর হোসেন । অথচ খোঁজ নিয়ে জানা গেছে ইউনিয়ন জাতীয় পার্টির সহ সভাপতি পদে এখনও বহাল আছেন তিনি। বিভিন্ন সুত্রে জানা যায়, প্রায় ২০০৫ সাল থেকে দাঁতভাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মোঃ মোজাফফর হোসেন । জাতীয় পার্টির রাজনীতির সাথে একসময় ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি।এমনকি মিছিল-মিটিং-সভা ইত্যাদি দলীয় কার্যক্রমেও নেতৃত্বের স্থানে থাকতেন। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় মোজাফফর হোসেন। জাতীয় পার্টির নেতা কিভাবে যুবলীগের সাধারণ সম্পাদক হয় জানতে চাইলে তৎকালীন যুবলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বলেন- কমিটি করার সময় জানতাম না তিনি জাতীয় পার্টির নেতা ছিলেন। অবশ্যই পরে নেতাকর্মীদের কাছ থেকে শুনেছি। দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমির হোসেন বলেন- ওই সময়ের আহবায়ক কমিটির নেতাদের বিষয়টি আমরা জানিয়ে ছিলাম কিন্ত ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে কথা হয় রৌমারী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ হারুনর রশিদের সাথে। তিনি বলেন, আমার আগের কমিটিতে যারা নেতৃত্বে ছিল তারাই ঐ কমিটি গঠন করেছিল,এবং জেলার নিদের্শনা পেলে দ্রুত সময়ের মধ্য ত্যাগী নেতাকর্মিদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com