শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে বিবাদমান দুই গ্রুপের দেশীয় অস্ত্রশস্ত্র পুলিশের কাছে জমা দান

বোয়ালমারীতে বিবাদমান দুই গ্রুপের দেশীয় অস্ত্রশস্ত্র পুলিশের কাছে জমা দান

আব্দুল্লাহ আল মামুন রনী, ফরিদপুর প্রতিনিধিঃ

‘বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশ হবে সোনার বাংলা। তাঁর সেই স্বপ্ন এখন বাস্তবায়িত হচ্ছে। তার ক্ণ্যা শেখ হাসিনা সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। বাংলাদেশ এখন রোল মডেল সারা পৃথিবীতে। প্রধানমন্ত্রী বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ। আজ আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘৬ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেধে দেয়া হলো। এরপর এই অঞ্চলের কারো বাড়ি তল্লাশি করে কোন অস্ত্রশস্ত্র পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

ফরিদপুরের বোয়ালমারীতে রবিবার (২৯ আগস্ট) বিকেলে বিশেষ আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আলীমুজ্জামান এসব কথা বলেন।

বোয়ালমারী থানার ৪ নং বিট ঘোষপুর ইউনিয়নের আয়োজনে উপজেলার ঘোষপুর ইউনিয়নের চণ্ডিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ঘোষপুর ইউনিয়নের চণ্ডিবিলা ও রাখালগাছি গ্রামের বিবদমান দুই গ্রুপ দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে দেশীয় অস্ত্র জমা দেন। জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে এই অস্ত্র জমা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আলীমুজ্জামান। বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে এবং থানা উপ-পুলিশ পরিদর্শক মো. ওহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চণ্ডিবিলা গ্রামের চান মিয়া ও রাখালগাছি গ্রামের কাজী রফিউদ্দিনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের নেতৃত্বে এলাকায় ইতঃপূর্বে বেশ কয়েকবার সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে চান মিয়া গ্রুপের পক্ষে ১৬টি ঢাল, ৭টি কাতরা, ৬টি রামদা, ১টি চাইনিজ কুড়াল জমা দেয়া হয়। কাজী রফিউদ্দিন গ্রুপের পক্ষে ২২টি ঢাল, ২১টি সড়কি, ১২টি রামদা জমা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com