রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রূপগঞ্জে বাবার পিস্তল চুরি করে মাদকাসক্ত ছেলের ঘরের ভেতরে ফাঁকা গুলি

রূপগঞ্জে বাবার পিস্তল চুরি করে মাদকাসক্ত ছেলের ঘরের ভেতরে ফাঁকা গুলি

মাহামুদুল হাসান নয়ন রূপগঞ্জ থানা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাবার বৈধ পিস্তল চুরি করে শামীম (৩০) নামে এক মাদকাসক্ত ছেলে ফাঁকা গুলিয়ে চালিয়েছে। পিস্তল উদ্ধারে বাড়িটি অবরূদ্ধ করে রেখেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী এলাকায় এ ঘটনা ঘটে।
মাদকাসক্ত শামীমের বড় সেলিম জানান, তারা বাবা রফিকুল ইসলাম সুপ্রীম কোর্টের একজন আইনজীবি। তার ভাই শামীম একজন মাদক সেবী। সে মাদক সেবন করতে টাকা চেয়ে প্রায় বাড়িতে ভাংচুর চালাতো। গত দুইদিন ধরে বাবা রফিকুল ইসলাম তার রেজিস্ট্রি করা পিস্তলটি খুজে পাচ্ছিলেন না। নানা স্থানে খুজাখুজি করেও তিনি পিস্তলটি খুজে পায়নি। গত একমাস ধরে শামীম ও তার বাবা রফিকুল ইসলামের মাঝে ঝগড়া চলছিল। তিনতলা বিশিষ্ট বাড়িটির দ্বিতীয় তলার একটি কক্ষে দরজা বন্ধ করে দুইদিন ধরে শামীম বসে ছিল। সে বাড়ির কারো সাথেই কথা বলেনি। গত শনিবার রাত ১১ টার দিকে শামীম একটি ফাঁকা গুলি ছুড়ে। পরে পরিবারের সকল সদস্যরা আতঙ্কিত হয়ে পড়লে পুলিশকে খবর দেয়। রবিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম ও রূপগঞ্জ থানা পুলিশ শামীমকে কক্ষ থেকে পিস্তলসহ বের করে আনতে চেষ্টা করতে যায়। এসময় পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের কক্ষের ভেতরে ঢোকার চেষ্টা দেখে শামীম ফাঁকা গুলি চালায়। পুলিশ বাহিনী সদস্য বাড়িটিকে ঘিরে রেখেছে।

অনেক চেষ্টা করেও মাদকাসক্ত শামীমকে বদ্ধ কক্ষ থেকে উদ্ধার ও পিস্তল উদ্ধার করতে পারেনি পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, শামীম নামে এক যুবক তার বাবার পিস্তল নিয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে আসে। পুলিশ চেষ্টা করেও তাকে ওই কক্ষ থেকে বের করতে পারেনি। পিস্তলসহ শামীম ওই কক্ষ থেকে বের করে আনতে ঢাকার সোয়াট টিমকে খবর দেওয়া হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সোয়াট টিম ঘটনাস্থলে এসে পৌছেঁনি। এদিকে, শামীমের ছুড়া ফাঁকা গুলির শব্দে আশপাশে থাকা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com